Mehedi Imun
Back to Blog

AI ইঞ্জিনিয়ারিংয়ের এভোলিউশন: Prompt থেকে Graph Engineering

Mehedi Imun2 min read
AISystem DesignGraph EngineeringArchitecture
AI ইঞ্জিনিয়ারিং এবং গ্রাফ থিওরির এভোলিউশন

AI আসার পর ইঞ্জিনিয়ারিংয়ের এভোলিউশনটা খেয়াল করেছেন? প্রতি বছরই আমরা মূল মডেল থেকে এক ধাপ করে দূরে সরে পুরো সিস্টেম ডিজাইনের দিকে এগোচ্ছি!

  • ২০২৩-২৪: আমাদের কাজ ছিল শুধু Prompt দিয়ে Operator রোল প্লে করা।
  • ২০২৪-২৫: এরপর আসলো Context বা মডেলকে স্পেসিফিক ডেটা ধরিয়ে দেওয়া।
  • ২০২৫: ফোকাস গেলো Harness বা টুলিংয়ের দিকে।
  • ২০২৬-এর শুরু: আমরা দেখলাম Loop বা অটোনোমাস সাইকেল।

আর এই সবকিছুর পর এখনকার সবচেয়ে হট টপিক হলো Graph Engineering। এখানে আপনার রোল আর শুধু সিঙ্গেল সিস্টেম ডিজাইনারের মধ্যে সীমাবদ্ধ নেই, আপনি এখন একজন Org Designer।

Graph Engineering আসলে কী? আগের লেভেলগুলোতে আমরা সিঙ্গেল AI বা একটা লুপ নিয়ে কাজ করতাম। কিন্তু গ্রাফ ইঞ্জিনিয়ারিং হলো মাল্টি-এজেন্ট সিস্টেমের কোঅর্ডিনেশন। ধরুন, আপনার সিস্টেমে অনেকগুলো স্পেশালাইজড AI এজেন্ট আছে। একটা এজেন্ট ডাটাবেজ হ্যান্ডেল করছে, আরেকটা সিকিউরিটি দেখছে, অন্যটা ক্লায়েন্ট রিকোয়েস্ট প্রসেস করছে। এই ভিন্ন ভিন্ন এজেন্টগুলো একটা নোড বা গ্রাফ নেটওয়ার্কের মতো একে অপরের সাথে কীভাবে কানেক্ট করবে, ডেটা আদান-প্রদান করবে এবং কোঅর্ডিনেট করে একটা কমপ্লিট টাস্ক শেষ করবে—সেই আর্কিটেকচারাল ফ্লো ডিজাইন করাই হলো Graph Engineering।

কিন্তু মজার ব্যাপার হলো, কোর লেভেলে এগুলো নতুন কিছুই না:

  • Test Harness: এই কনসেপ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বহু আগে থেকেই এস্টাবলিশড, যেমন Linux Network Namespaces বা কন্টেইনার!
  • Loop Engineering: ইভেন্ট লুপ যেমন Node.js-এর কোর মেকানিজম, এটাও ঠিক তাই।
  • Context Engineering: ব্যাকএন্ডে স্টেট ম্যানেজমেন্ট, ক্যাশিং বা রিকোয়েস্টের কনটেক্সট ধরে রাখার যে কাজটা হয়, এটা অনেকটা তেমনই। যেমন Go-এর context প্যাকেজ দিয়ে রিকোয়েস্টের লাইফসাইকেল, টাইমআউট বা ক্যান্সেলেশন কন্ট্রোল করা হয়! AI-কে মেমোরি আর স্পেসিফিক রুলস ধরিয়ে দেওয়ার কাজটাকে এখন এই ফ্যান্সি নাম দেওয়া হয়েছে।
  • Graph Engineering: এটা মূলত ডিসক্রিট ম্যাথের Graph Theory। গ্রাফ ডাটাবেজ আজ থেকে ১৫-২০ বছর আগেও ছিল। রিলেশনাল ডাটাবেজে (যেমন PostgreSQL) যখন একের পর এক কমপ্লেক্স JOIN চালিয়ে ডেটার রিলেশন বের করতে গিয়ে পারফরম্যান্স স্লো হয়ে যায়, তখন এই গ্রাফ কনসেপ্ট দিয়েই ডাটার নোড আর এজ ম্যাপ করে প্রবলেম সলভ করা হতো। এখন AI-এর ডেটা খোঁজার সুবিধার জন্য GraphRAG-এর নাম হয়ে গেছে গ্রাফ ইঞ্জিনিয়ারিং।

যেকোনো স্কেলেবল সিস্টেম ডিজাইন বা আর্কিটেকচারাল প্যাটার্ন নিয়ে কাজ করলে খুব সহজেই বোঝা যায় যে, এগুলো কম্পিউটার সায়েন্সের বহু পুরোনো কনসেপ্ট। শুধুমাত্র AI-এর সাথে জুড়ে দিয়ে এগুলোকে নতুন ওয়ার্ড হিসেবে মার্কেটে ছাড়া হচ্ছে। যাই লাউ, তাই কদু!

দিনশেষে এগুলো সবই ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম আর সলিড সিস্টেম আর্কিটেকচারেরই আধুনিক রূপ।

Mehedi Imun

Mehedi Imun

Full Stack Web Developer

Full stack web developer in Dhaka, Bangladesh building web products end to end with React, Next.js, Node and PostgreSQL. API design, Docker and CI/CD.

More about Mehedi

Get new posts by email

No spam. Unsubscribe anytime.

Comments